আবনা : বাহরাইনে ১৪ সরকার বিরোধী রাজনৈতিক কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে দেশটির আদালত।
এই চৌদ্দজনের বিরুদ্ধে এক পুলিশ কর্মকর্তাকে হত্যা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সহিংসতার প্ররোচনা দেয়ার অভিযোগ আনা হয়।
২০১১ সালের আরব বসন্তের সময় উপসাগরীয় দেশ বাহরাইনেও সরকারি বিরোধী বিক্ষোভ শুরু হয়। রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদে দেশটির সংখ্যাগরিষ্ঠ শিয়া জনগোষ্ঠী রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভে নামে। সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশের সহায়তায় ওই বিক্ষোভ দমনের চেষ্টা অব্যাহত রেখেছে বাহরাইনের স্বৈরাচারী শাসকগোষ্ঠী।#
১৫ আগস্ট ২০১৪ - ১১:০৩
News ID: 631274
বাহরাইনে ১৪ সরকার বিরোধী রাজনৈতিক কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে দেশটির আদালত।